আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৯১০ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


রিমি ঝিমি রিম ঝিম
ঝরিছে বাদল,
কাদাজলে ভেকদল
করে কোলাহল।

আকাশেতে কালো মেঘে
হাসিছে বিজুলি,
বরষার জলে মাঠে
ভিজে গরুগুলি।

অবিরাম জল ঝরে
আজি সারাবেলা,
হাঁসগুলি পুকুরেতে
জলে করে খেলা।

আকাশেতে জমে মেঘ
কালো চারিধার,
সকাল সকাল আজি
নামিল আঁধার।

কোথা যেন বাজ পড়ে
কড় কড় কড়,
ঝড় বহে গাছ ভাঙে
মড় মড় মড়।

অজয় নদীর ঘাটে
চায়ের দোকান,
খয়ের সুপারি দিয়ে 
বেচে মিঠা পান।

বরষায় ভিজে গেছে
তার চালাঘর,
টুপ টাপ জল পড়ে
ঘরের ভিতর।



রচনাকাল : ৩০/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  Europe : 24  France : 1  Germany : 11  India : 141  Japan : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 14  Spain : 1  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 138  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  Europe : 24  France : 1  
Germany : 11  India : 141  Japan : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 14  Spain : 1  
Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 138  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী