আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৯১৬ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (চতুর্থ পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জল ঝরে সারাদিন
কালিমাখা মেঘে,
বিজুলি চমকি উঠে
বায়ু বয় বেগে।

ঝম ঝম বৃষ্টি পড়ে
সারাদিন ধরে,
নদী নালা খাল বিল
জলে আছে ভরে।

মাঠ ঘাট খালবিল
জলে ভরে যায়,
রাঙামাটি পথে কত
জল বয়ে যায়।

দিঘিঘাটে হাঁসগুলি
কোলাহল করে,
ভিজে ভিজে জল নিয়ে
বধূ চলে ঘরে।

জল ঝরে সারাদিন
টাপুর টুপুর,
ঝির ঝির রিমি ঝিমি 
সুর সুমধুর।

অজয়ের নদীঘাটে
মাঝি খেয়া বায়,
এপারের যাত্রীদল
ওই পারে যায়।

অজয়ের জল ঢুকে
গাঁয়ের ভিতর,
অজয়ের প্লাবনেতে
ভাসে বাড়িঘর।

রচনাকাল : ২৮/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 1  Europe : 3  Germany : 10  India : 120  Japan : 11  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 17  Ukraine : 3  United Kingdom : 12  United States : 106  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 1  Europe : 3  
Germany : 10  India : 120  Japan : 11  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  Ukraine : 3  
United Kingdom : 12  United States : 106  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী