বেলা শেষে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩৫৪ জন পড়েছেন।
Atanu Basak

না বলা কথা যদি বলি মুখ ফুটে
এই অবেলায় ফুটবে কি আর ফুল
সেদিনের সেই কৈশোর গেছে মুছে
শরীরে জমেছে বার্ধক্যের ঝুল। 

সন্ধ্যা তো আজও গোধূলির হাসি হেসে
ডাক দিয়ে বলে একদিন মুছে গেলো
পারলে না আজও নিজেকে ধরতে মেলে
সন্ধ্যা গড়িয়ে রাত আরো কালো হলো। 

মনের পাতায় লিখে রাখা সেই চিঠি
আজও তুমি করলে না পোস্ট ডাকে
ভালোবাসা শুধু সঞ্চয় করে গেলে
দিলেনা বিলিয়ে চলার পথের বাঁকে। 

কতো গ্রীষ্ম পেরিয়ে শ্রাবণে ভিজলো পথ
গন্ধ বিলিয়ে কতো ফুল ঝরে গেলো
ভালোবাসা আজও প্রতীক্ষাতে ই আছে
মেঘে মেঘে বেলা আবার ফুরিয়ে এলো।
রচনাকাল : ২৭/৬/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 1  Germany : 7  India : 131  Japan : 3  Lithuania : 1  Philippines : 1  Romania : 6  Russian Federat : 3  
Saudi Arabia : 22  Ukraine : 2  United Kingdom : 11  United States : 157  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 1  Germany : 7  
India : 131  Japan : 3  Lithuania : 1  Philippines : 1  
Romania : 6  Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 157  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বেলা শেষে by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮০৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী