আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৬৯৩ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (তৃতীয় পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আষাঢ়ের ঘন মেঘ
গর্জন করে ঐ,
বাতায়ন পাশে শুধু
আমি চেয়ে রই।

অঝোর ধারায় জল
ঝরে অবিরাম,
বরষার উত্সবে 
জেগে উঠে গ্রাম।

রাঙাপথে জল জমে
জল জমে মাঠে,
খেয়া বায় মাঝি ভাই
অজয়ের ঘাটে।

প্লাবনের ঘোলা জলে
ঢেউ উঠে ফুলে,
নদীমাঝে তরীখানি
চলে হেলেদুলে।

ঝমাঝম বৃষ্টি পড়ে
বায়ু বয় বেগে,
বিজুলি চমকি উঠে
কালিমাখা মেঘে।

আষাঢ়ে বাদল নামে
নদী মাঠ ভরে,
অবিরাম ঝমা ঝম
বারিধারা ঝরে।

ঘন কালো মেঘে আজি
ছেয়েছে গগন,
বৃষ্টি নিয়ে কাব্য লিখে
শ্রীমান লক্ষ্মণ।


রচনাকাল : ২৬/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 5  China : 3  Europe : 4  France : 1  Germany : 12  India : 137  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 9  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 15  United States : 104  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 5  China : 3  
Europe : 4  France : 1  Germany : 12  India : 137  
Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 9  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 15  
United States : 104  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭২২৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী