ফিরে পাওয়া
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩৬৫ জন পড়েছেন।
চুয়ান্ন টা বাঁক পেরিয়ে
জীবন নদী বইছে
মোহনায় মিশতে হবে
সময় যেন বলছে।
এমনই এক বাঁকে
হঠাৎ হলো দেখা
আমার প্রথম ভালোবাসা
চলছে একা একা।
মন চাইলো এগিয়ে গিয়ে
হাতটি আবার ধরি
সঙ্গে তাকে নিয়ে
ছোট্ট বেলায় ফিরি।
পড়ছে মনে স্কুলের পথের
সেদিন গুলোর কথা
পড়ছে মনে মিষ্টি মধুর
হারিয়ে যাবার ব্যাথা।
আবছা হওয়া স্মৃতি গুলো
উঠছে আবার ভেসে
ভালো আছিস বললো ডেকে
ভালোবাসা এসে।
কেমন আছিস ভালোবাসা
আজো কি তুই একা
নাড়িয়ে মাথা বললো হেসে
এইতো হলো দেখা।
মনটা ছিলো প্রতীক্ষা তে
মিশবো আবার সাথে
শেষের পথে চলনা হাঁটি
হাত টি রেখে হাতে।
রচনাকাল : ২৫/৬/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  Czech Republic : 1  Europe : 23  Germany : 9  India : 127  Japan : 2  Russian Federat : 7  Saudi Arabia : 21  Spain : 1  
Ukraine : 1  United Kingdom : 11  United States : 147  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  Czech Republic : 1  Europe : 23  
Germany : 9  India : 127  Japan : 2  Russian Federat : 7  
Saudi Arabia : 21  Spain : 1  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 147  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে পাওয়া by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী