অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০০০৭৬ জন পড়েছেন।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীঘাটে
প্রভাতের বেলা,
রবিবারে হাট বসে
লোকজন মেলা।


তরুছায়ে হাটুরেরা
দোকান সাজায়,
নদীতটে অন্ধ কানু
সুরে গান গায়।


পটল বেগুন মূলো
তরি তরকারি,
সবজি বোঝাই করে
আনে গরুগাড়ি।


নদীচরে হাঁকডাক
জন-কোলাহল,
বেচাকেনা করে যত
হাটুরের দল।


সকালে বিকালে হাট
সারাদিন ধরে,
ভেঙে যায় সেই হাট
বিকেলের পরে।


সূর্য যায় অস্তাচলে
ঘরে যায় সবে,
পথে চলে গরুগাড়ি
উচ্চ কলরবে।


বনে কারা বাঁশি আর
মাদল বাজায়,
চাঁদ তারা ফুটে দূর
আকাশের গায়।


রাত কাটে দিন হয়
অরুণ উদয়,
ফুলশাখে ফুল ফুটে
সমীরণ বয়।
রচনাকাল : ২২/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Europe : 23  Germany : 7  India : 128  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 17  
Ukraine : 2  United Kingdom : 12  United States : 91  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Europe : 23  Germany : 7  
India : 128  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 17  Ukraine : 2  United Kingdom : 12  
United States : 91  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫১১৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী