অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৫৮ জন পড়েছেন।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীতট
স্বচ্ছ সুশীতল,
কুলুকুলু বেগে সদা
বহে নদীজল।


উঠিল অরুণ রবি
ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের
মধুর মিলন।


রাঙামাটি পথ ধরে
চলে গরুগাড়ি,
এসে থামে নদীঘাটে
রাঙাপথ ছাড়ি।


নদীঘাটে আসি যবে
গরুগাড়ি থামে,
ঘোমটা মাথায় দিয়ে
রাঙাবধূ নামে।


এপারে কাঁঠাল বট
শাল ও পিয়াল,
ওপারেতে নারিকেল
সুপারি ও তাল।


দুইপারে ছোট ছোট
হেরি কত গ্রাম,
মাঝে তার ছোটনদী
বহে অবিরাম।


দূর হতে শুনি আমি
রাখালিয়া সুর,
সেই সুর মিলে যায়
দূর হতে দূর।
রচনাকাল : ২১/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 22  Germany : 9  India : 124  Latvia : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 15  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 105  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 22  Germany : 9  
India : 124  Latvia : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 5  Saudi Arabia : 15  Ukraine : 2  United Kingdom : 13  
United States : 105  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬১৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী