আম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২২৩৭ জন পড়েছেন।
কবিতা#আম----

আমের আমি ,আমের তুমি ,আমের সর্বজন
ফলের সেরা রসে ভরা গন্ধে মাতে মন।
কাঁচা আমের জ্যাম,জেলি,টক, মিষ্টি আচার
বয়াম ভরা রূপের বাহার স্বাদে চমৎকার।
ল্যাংড়া,ফজলি,গোপালভোগ,চৌসা,গোলাপখাস
হিমসাগর আর মোহনভোগে মেটে রসনার আশ।
গ্ৰীষ্মকালে নিত্য মেনু চাটনি,শরবত, পান্না
শোল,মৌরলা,ইলিশ টকে হরেক রকম রান্না।
আমসত্ত্ব সারা বছর খাই দুধে,ভাতে
তৃপ্তি ভরে আমোদ করে রয়না কিছু পাতে।
রসাল শাখে আমের মেলা লালসায় জাগে মন
লালচে আভায় পাক ধরে বড়ই দৃষ্টিনন্দন।
মনটা শুধু করে খাই খাই রসনা ভরে জলে
প্রাণটা মোর করে আনচান কি জাদু এই ফলে।
আম মোদের স্বপ্নে,জাগরনে, সারা দিনে রাতে
কাঁচা হোক বা হোক পাকা যায়না কিছু তাতে।
রচনাকাল : ২০/৬/২০২১
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 23  France : 2  Germany : 9  India : 128  Iran, Islamic R : 1  Japan : 6  Lithuania : 1  Netherlands : 1  
Pakistan : 1  Romania : 2  Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 1  United Kingdom : 11  United States : 167  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 23  France : 2  
Germany : 9  India : 128  Iran, Islamic R : 1  Japan : 6  
Lithuania : 1  Netherlands : 1  Pakistan : 1  Romania : 2  
Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 167  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আম by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী