পৌষ পার্বণ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২৫১১ জন পড়েছেন।
Juthika Debnath
পৌষ পার্বণে পিঠে ,পুলি,নলেন গুড়ের পায়েস
খেতে বড়ো মজা রে ভাই বসে করে আয়েস।
মা, ঠাকুমার তৈরী পিঠে স্বাদে চমৎকার
আসকে,গোকুল, চন্দ্রপুলি রকমারি বাহার।
ভোরবেলা স্নান সেরে দেন দাওয়ায় আল্পনা
গৃহদেবতার পূজা করেন সারেন আরাধনা।
কাঠের চুলায় আগুন জ্বালান মিঠে রোদে বসে
খেজুর রসের হাঁড়ি বসিয়ে ঠাকুমা থাকেন পাশে।
প্রতি বছর পৌষ পার্বণে আসেন টুনি পিসী
গাঁয়ের থেকে আনেন তিনি ঝোলা গুড়ের শিশি।
 নিপুণ হাতে টুনি পিসী বানান রসবড়া
চিতই পিঠে বানাতে তিনি আনেন মাটির সরা।
জয়নগরের মোয়া নিয়ে আসেন হাসি মাসী
তাঁর আদর মাখা মিষ্টি মোয়া দারুন ভালোবাসি।
পাটিসাপটার পেটের ভিতর কত রকম পুর
দুধে,গুড়ে চন্দ্রপুলি আহা!কি সুমধুর।
পিঠের গন্ধে বাতাস ভরে শীতের মরসুমে
পিঠেরা যেন স্বপ্নে আসে শীতের আরাম ঘুমে।
মা, ঠাকুমার স্নেহের পুর আর আবেগ মিশানো পিঠে
অনুভূতির পরশ লেগে হয় যে বড়ো মিঠে।

রচনাকাল : ২০/৬/২০২১
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 4  Europe : 1  France : 1  Germany : 9  India : 123  Iran, Islamic R : 1  Japan : 7  Latvia : 1  Lithuania : 1  
Philippines : 1  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 23  Tunisia : 1  Ukraine : 1  United Kingdom : 12  United States : 159  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 4  Europe : 1  France : 1  
Germany : 9  India : 123  Iran, Islamic R : 1  Japan : 7  
Latvia : 1  Lithuania : 1  Philippines : 1  Romania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 23  Tunisia : 1  Ukraine : 1  
United Kingdom : 12  United States : 159  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বণ by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী