জনক দিবস আজি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪১০ জন পড়েছেন।
জনক দিবস আজি
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জনক দিবস আজি জানে সর্বজন,
জনকেরে কর পূজা, ধরহ চরণ।
পিতারে সম্মান কর পাবে পূণ্যফল,
লভিবে সম্মান যশ এই ধরাতল।

জনক দিবস আজি শুনহ সন্তান,
পিতার চরণ ধরি, করহ প্রণাম।
পিতৃপূজা কর যদি আজিকে তনয়,
রণে বনে শত্রুমধ্যে হবে তব জয়।

পিতৃপূজা যেইজন করে ভক্তিভরে,
মহাসুখী সেইজন সুখ ভোগ করে।
পিতাপুত্রে ভালবাসা জীবনের সার,
পিতাই পরম গুরু ধরিত্রী মাঝার।

পিতা সম নাহি গুরু, কেহ বসুধায়,
লিখেন লক্ষ্মণ কবি তার কবিতায়।

রচনাকাল : ২০/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 4  China : 6  Europe : 4  France : 1  Germany : 9  India : 114  Japan : 1  Lithuania : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 15  Turkey : 2  Ukraine : 1  United Kingdom : 15  United States : 107  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 4  China : 6  Europe : 4  
France : 1  Germany : 9  India : 114  Japan : 1  
Lithuania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 15  Turkey : 2  
Ukraine : 1  United Kingdom : 15  United States : 107  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জনক দিবস আজি by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী