অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৬৭৩ জন পড়েছেন।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীঘাটে
প্রভাতের বেলা,
নদীতটে যাত্রীদল
লোকজন মেলা।


গাছে গাছে পাখিসব
করিছে কূজন,
পাখিদের কলতানে
ভরে উঠ মন।


নদীঘাটে বধূ যত
সবে স্নান করে,
স্নান সেরে জল নিয়ে
চলে নিজ ঘরে।


কোথা যেন বাজে বাঁশি
রাখালিয়া সুরে,
সেই গান মিশে যায়
দূর বহু দূরে।


পাড়ার ছেলেরা সব
আসে দলে দলে,
তেল মেখে স্নান করে
অজয়ের জলে।


ধবল বলাকা এক
বসি নদীচরে,
ঠোঁট দিয়ে নদীজলে
ছোট মাছ ধরে।


দিবা অবসানকালে
সূর্য অস্ত যায়,
পশ্চিমেতে সোনারবি
কিরণ ছড়ায়।


রচনাকাল : ১৯/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 2  Europe : 24  Germany : 6  India : 116  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 15  Ukraine : 2  United Kingdom : 16  United States : 113  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 2  Europe : 24  
Germany : 6  India : 116  Iran, Islamic R : 1  Japan : 1  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 15  
Ukraine : 2  United Kingdom : 16  United States : 113  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১২৭১
  • প্রকাশিত অন্যান্য লেখনী