অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৬৭ জন পড়েছেন।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


উঠিল অরুণ রবি
সমীরণ বয়,
অজয়ের নদীজল
সুশীতল হয়।


রাঙাপথে গরুগাড়ি
দ্রুতবেগে ধায়,
গরুগাড়ি এসে থামে
নদী কিনারায়।


বোঝা নিয়ে যাত্রীদল
নদী হয় পার,
নদীজলে ছেলে সব
কাটিছে সাঁতার।


জল নিয়ে কূলবধু
চলে নিজ ঘরে,
সবুজ গাছের ছায়ে
রাঙাপথ ধরে।


নদীতটে আছে বট
তারি ছায়াতলে,
চায়ের দোকানে রোজ
বেচাকেনা চলে।


বেলা পড়ে আসে যবে
অজয়ের ঘাটে,
পশ্চিমেতে সূর্য ঢলে
চাঁপাতলা মাঠে।


রাত কাটে ভোর হয়
অজয়ের চরে,
গাছে গাছে পাখি সব
কোলাহল করে।
রচনাকাল : ১৮/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 3  France : 1  Germany : 11  India : 119  Japan : 1  Lithuania : 1  Malaysia : 1  Palestinian Ter : 1  
Romania : 6  Russian Federat : 1  Saudi Arabia : 16  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 13  United States : 102  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 3  France : 1  
Germany : 11  India : 119  Japan : 1  Lithuania : 1  
Malaysia : 1  Palestinian Ter : 1  Romania : 6  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 13  
United States : 102  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী