শুভ জামাইষষ্ঠী (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩১৭৩ জন পড়েছেন।
জামাই ষষ্ঠী আজিকে
- লক্ষ্মণ ভাণ্ডারী

জামাই ষষ্ঠী আজিকে তাই পড়ে গেছে সাড়া,
জামাইয়ের আদরে আজ মেতে ওঠে পাড়া।
ধন্য ধন্য জামাইগণ, শ্বশুরের গৃহে আগমণ,
ঘরে ঘরে ব্যস্ত সবে জামাইষষ্ঠীর আয়োজন।


জামাই ষষ্ঠী আজিকে তাই জামাইয়ের কদর,
শাশুড়িরা জামাইকে খাওয়ায় করিয়া আদর।
মাছ, মিষ্টি, দই, পাঁপড়, ব্যঞ্জন হয় ভাল মতে,
জামাইকে খেতে দেয় বহূমূল্য স্বর্ণথালাতে।


জামাই ষষ্ঠী আজিকে তাই হয় ভারি ধূম ধাম,
শ্বশুর ও শাশুড়িকে জামাই আজি করয়ে প্রণাম।
জামাই ষষ্ঠীর দিনে যদি জামাই পায় আশীর্বাদ,
মনস্কামনা পূর্ণ হয় জামাইয়ের পূরে মনোসাধ।

ধন্য ধন্য জামাইগণ, শ্বশুরের গৃহে আগমণ,
ঘরে ঘরে ব্যস্ত সবে জামাইষষ্ঠীর আয়োজন।

রচনাকাল : ১৭/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 1  Germany : 11  India : 103  Iran, Islamic R : 1  Japan : 1  Kenya : 1  Pakistan : 1  Romania : 1  
Saudi Arabia : 17  Ukraine : 3  United Kingdom : 12  United States : 114  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 1  Germany : 11  
India : 103  Iran, Islamic R : 1  Japan : 1  Kenya : 1  
Pakistan : 1  Romania : 1  Saudi Arabia : 17  Ukraine : 3  
United Kingdom : 12  United States : 114  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ জামাইষষ্ঠী (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী