অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩১৬৮ জন পড়েছেন।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীঘাটে
অরুণ বরণ,
সকালে সোনার রবি
ছড়ায় কিরণ।


নদীজল কলকল
বহে অবিরল,
অজয়ের নদীজল
অতি সুশীতল।


হাট বসে নদীতটে
প্রতি রবিবারে,
দূর হতে আসে সবে
সব্জি কিনিবারে।


হাটুরেরা দুইপাশে
দোকান সাজায়,
আলু পটল বেগুন
সব কেনা যায়।


বেচাকেনা করে সবে
সারাদিন ধরি,
সাঁঝের বেলায় মাঝি
ঘাটে আনে তরী।


দিবা অবসানে হেথা
ভেঙে যায় হাট,
হাটুরেরা ঘরে যায়
জনহীন ঘাট।


সাঁঝের আঁধার নামে
অজয়ের চরে,
শিয়ালের ডাক শুনি
সারারাত ধরে।
রচনাকাল : ১৭/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 3  France : 2  Germany : 8  India : 146  Iran, Islamic R : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 14  
Ukraine : 2  United Kingdom : 14  United States : 105  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 3  France : 2  
Germany : 8  India : 146  Iran, Islamic R : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 14  
United States : 105  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী