আজব খবর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : প্রভাস চন্দ্র পাল
দেশ : India , শহর : Bankura

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , জুন
প্রকাশিত ৭ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ২৫২৫ জন পড়েছেন।
একটি তরতাজা যুবকের মৃতদেহ রয়েছে পড়ে
রাস্তার এক ধারে
পুলিশ এসে তুলে নিয়েগেলো গাড়িতে
মর্গে পাঠাতে।
রাজনৈতিক দল
কখনো বসে থাকে না!
জলঘোলা করলো মিডিয়া
বানানো হলো ঘটনা ও ছবি ছেপে
নিরীহ পাঠককে যারা প্রতিদিন নিয়ে যায়
রৌদ্র থেকে কুয়াশার দিকে।
বাবা শোকে স্থবির
ডুকরে কাঁদছেন মা
তাদের ছেলে তারা জানেন
কোন দলেই ছিল না
ছিল প্রেমিক, একটি মেয়েকে ভালোবাসতো
খুন হয়েছে তার হিংসুক প্রতিদ্বন্দ্বীর হাতে।

রচনাকাল : ১৭/৬/২০২১
© কিশলয় এবং প্রভাস চন্দ্র পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 1  France : 1  Germany : 9  India : 111  Iran, Islamic R : 2  Japan : 3  Morocco : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 19  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 15  United States : 101  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 1  France : 1  
Germany : 9  India : 111  Iran, Islamic R : 2  Japan : 3  
Morocco : 1  Russian Federat : 1  Saudi Arabia : 19  Turkey : 1  
Ukraine : 1  United Kingdom : 15  United States : 101  Vietnam : 4  
© কিশলয় এবং প্রভাস চন্দ্র পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আজব খবর by PRABHAS CHANDRA PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী