আঁধার কাটুক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৪৯৬৩০ জন পড়েছেন।
Atanu Basak

ভোরের সূর্য রোজ উঁকি দেয়
পূব আকাশের পানে
তবুও কেন আঁধার কাটেনা
মোদের মনের কোনে।
কাটেনা আঁধার জাত ধর্মের
যতই বলিনা মুখে
বিদ্বেষ বিষ চারা হয়ে আছে
আমাদের লোম কূপে।
আমার তোমার চিন্তা টাকে
পারি না সরাতে দূরে
সার্থপরতা রূপ টাকে ঢাকি
মেকি অভিনয় করে।
অন্যের ভালো শুনলেই কেন
মনে তে জ্বলন ধরে
মুখেতে থাকে মধু মাখা বুলি
অন্তরে বিষ ঝরে।
এ আঁধার কেটে সূর্য উঠাতে
বলো দায় নেবে কে
ভোরের আলোর খুব প্রয়োজন
আগামী প্রজন্মে ।
                  Atanu Basak
রচনাকাল : ১৬/৬/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 2  Europe : 3  France : 1  Germany : 3  Hungary : 1  India : 267  Iran, Islamic R : 1  Ireland : 2  
Japan : 2  Romania : 3  Russian Federat : 19  Saudi Arabia : 18  Sweden : 3  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 8  United States : 241  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 2  Europe : 3  
France : 1  Germany : 3  Hungary : 1  India : 267  
Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 2  Romania : 3  
Russian Federat : 19  Saudi Arabia : 18  Sweden : 3  Turkey : 1  
Ukraine : 4  United Kingdom : 8  United States : 241  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আঁধার কাটুক by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৯৮৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী