বিদ্বান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : প্রভাস চন্দ্র পাল
দেশ : India , শহর : Bankura

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , জুন
প্রকাশিত ৭ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ২৫২৩ জন পড়েছেন।
পুঁথি পড়লে শিক্ষিত হয়
আজকে সবাই মানি
মানবিকতা আছে শুধু 
বিদ্বানেরই জানি।
অবাক হয়ে তাইতো দেখি
আজকে দেশের বুকে
শিক্ষিতরা ছাড়ছে মাকে
থাকবে বলে সুখে।
সিন্ধুমুনি ছিলেন যিনি 
সবাই তাকে মানি,
বাবা মায়ের সেবা করে  
ধন্য হলেন তিনি।
সুশীল সমাজ মনে ভাবেন
এ আবার কী কথা?
মায়ের  সেবা করতে হবে
এটা কেমন প্রথা?
শিক্ষিতরা এটা নিয়ে
ভাবতে বসেন শেষে,
নিন্দা নিয়ে বাঁচতে হবে
আমারই এই দেশে।
বাবা মা কে সেবা করে
জীবন করো ধন্য,
নইলে এটাই প্রমাণ হবে
শিক্ষিতরাই  বন্য।

রচনাকাল : ১৬/৬/২০২১
© কিশলয় এবং প্রভাস চন্দ্র পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 26  Germany : 9  India : 231  Iran, Islamic R : 1  Ireland : 9  Japan : 1  Netherlands : 1  Pakistan : 1  
Romania : 2  Russian Federat : 10  Saudi Arabia : 18  Sweden : 3  Ukraine : 6  United Kingdom : 16  United States : 225  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 26  Germany : 9  
India : 231  Iran, Islamic R : 1  Ireland : 9  Japan : 1  
Netherlands : 1  Pakistan : 1  Romania : 2  Russian Federat : 10  
Saudi Arabia : 18  Sweden : 3  Ukraine : 6  United Kingdom : 16  
United States : 225  Vietnam : 2  
© কিশলয় এবং প্রভাস চন্দ্র পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিদ্বান by PRABHAS CHANDRA PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী