অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮২২ জন পড়েছেন।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

নদীজল ঝলমল
সূর্যরশ্মি ঝরে,
প্রভাতের সোনারোদ
অজয়ের চরে।

যাত্রীদল বোঝা নিয়ে
নদী হয় পার,
এপারের লোকজন
যায় ওইপার।

নদীতটে বসে গায়
বাউলেরা গান,
নদীঘাটে আছে এক
চায়ের দোকান।

শালিকের দল আসে
উড়ে ঝাঁকে ঝাঁকে।
শাল পিয়ালের বন
অজয়ের বাঁকে।

নৌকাখানি আছে বাঁধা
নদী কিনারায়,
রাখাল বাজায় বাঁশি
সুর শোনা যায়।

নদীর ঘাটের কাছে
মহুলের বন,
মাদলের তালে নাচে
সাঁওতালীগণ।

নদী থেকে জল নিয়ে
বধূ চলে ঘরে,
সাঁঝের আঁধার নামে 
অজয়ের চরে।

শেয়ালের দল আসে
ডাকে মধ্যরাতে,
রাত কাটে ভোর হয়
অজয়ের ঘাটে।

রচনাকাল : ১৪/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 157  Germany : 11  India : 132  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 1  Netherlands : 1  Philippines : 1  
Romania : 6  Russian Federat : 2  Saudi Arabia : 15  Ukraine : 3  United Kingdom : 16  United States : 129  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 157  Germany : 11  
India : 132  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 1  
Netherlands : 1  Philippines : 1  Romania : 6  Russian Federat : 2  
Saudi Arabia : 15  Ukraine : 3  United Kingdom : 16  United States : 129  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী