অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫০১৭৯ জন পড়েছেন।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের অজয় নদী
কুলু কুলু বয়,
দুই ধারে ছোট গ্রাম
ছবি মনে হয়।


এইপারে তালবন
শালবন দূরে,
রাখাল বাজায় বাঁশি
সুমধুর সুরে।


আকাশের আঙিনায়
বক উড়ে যায়,
অজয়ের নদীঘাটে
পাখা মেলে ধায়।


নদীতটে বটগাছে
পাখিদের বাসা,
দূরে মাঠে তরমুজ
কাটে এক চাষা।


অজয়ের নদীজল
অতি সুশীতল,
গাঁয়ের বধূরা সব
নিয়ে যায় জল।


দুপুরে পাড়ার ছেলে
আসে নদীঘাটে
স্নান সেরে বাড়ি যায়
সবে একসাথে।


বেলা পড়ে আসে যবে
অজয়ের ঘাটে,
পশ্চিমে অরুণরাগে
সূর্য বসে পাটে।


জোছনার চাঁদ উঠে
নদী কিনারায়,
রাত কাটে ভোর হয়
পাখি গীত গায়।


রচনাকাল : ১২/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 21  Germany : 5  India : 106  Iran, Islamic R : 1  Lithuania : 1  Mauritius : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 12  Ukraine : 1  United Kingdom : 8  United States : 91  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 21  Germany : 5  
India : 106  Iran, Islamic R : 1  Lithuania : 1  Mauritius : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 12  Ukraine : 1  
United Kingdom : 8  United States : 91  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে। অজয় নদীর কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩১৮৮৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী