আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৬৪ জন পড়েছেন।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সুখের ঠিকানা মোর
এ গাঁয়ের মাটি,
এই মাটি জন্মভূমি
পবিত্র ও খাঁটি।

মা মাটি ভালবাসার
দিতে হবে দাম,
মাটি মাকে নিত্য তাই
জানাই প্রণাম।

মাটি মোর স্বর্গধাম
শান্তির ঠিকানা,
এমন মাটির স্নেহ
কোথাও পাব না।

এ গাঁয়ে জন্মেছি মাগো
বহু ভাগ্যফলে,
পেয়েছি তোমায় আমি
এই ধরাতলে।

গাঁয়ের মাটিতে আছে
স্নেহের পরশ,
মমতা মাখানো মায়া
চিত্ত করে বশ।

তোমার মাটিতে মাগো
মরণের পরে,
ঘুমাতে যেন পারি মা
আমি অকাতরে।

পরজন্মে যদি আসি
আসিব আবার,
গাঁয়েতে জনম যেন
হয় বারেবার।

রচনাকাল : ১১/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Canada : 5  China : 3  Europe : 5  Germany : 10  India : 123  Iran, Islamic R : 2  Italy : 1  Lithuania : 1  Romania : 6  
Russian Federat : 2  Saudi Arabia : 13  Serbia : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 105  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Canada : 5  China : 3  Europe : 5  
Germany : 10  India : 123  Iran, Islamic R : 2  Italy : 1  
Lithuania : 1  Romania : 6  Russian Federat : 2  Saudi Arabia : 13  
Serbia : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 105  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৯৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী