আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৫৫ জন পড়েছেন।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাটির পাঁচিলে ঘেরা
ছোট ছোট ঘর,
গাঁয়ের আপন সব
কেহ নহে পর।


সকলেই মিলেমিশে
সাথে করি বাস,
রোদে পুড়ে জলে ভিজে
চাষী করে চাষ।


গাঁয়ের কামার ভাই
কামার শালায়,
সারাদিন কাজ করে
হাতুড়ি চালায়।


গাঁয়ের কুমোর ভাই
সারাদিন ধরে,
মাটির কলসী আর
ভাঁড় হাঁড়ি গড়ে।


তাঁতিভাই সারাদিন
ধুতি শাড়ি বুনে,
ধুতি শাড়ি বোনা হলে
রাখে গুনে গুনে।


মা মাটি মানুষ জন
সবাই আপন,
সকলের সুখে হাসি
দুঃখে কাঁদে মন।


মা মাটি ও মানুষের
পেয়ে ভালবাসা,
স্নেহের পরশ পাই
মনে জাগে আশা।
রচনাকাল : ১০/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 26  Germany : 11  India : 114  Iran, Islamic R : 2  Lithuania : 1  Mongolia : 1  Netherlands : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 2  United Kingdom : 14  United States : 115  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 26  Germany : 11  
India : 114  Iran, Islamic R : 2  Lithuania : 1  Mongolia : 1  
Netherlands : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 21  Ukraine : 2  United Kingdom : 14  United States : 115  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী