আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৬৫ জন পড়েছেন।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে আমবন
তালগাছ সারি,
রাঙাপথে ধীরে ধীরে
চলে গরুগাড়ি।


গাছে গাছে পাখি ডাকে
হরষিত মন,
অজয় নদীর বাঁকে
পিয়ালের বন।


অজয়ের নদীতটে
চায়ের দোকান,
হরিদাস চা বানায়
আর বেচে পান।


রবিবারে হাট বসে
অজয়ের চরে,
বেচাকেনা হাঁকডাক
সারাদিন ধরে।


আমাদের গাঁয়ে আছে
বড়ো নাটশালা,
মাইকে কীর্তন হয়
কান ঝালাপালা।


পূজা এলে ধূম পড়ে
সারা গ্রামময়,
শারদীয়া উত্সবে
সবে খুশি হয়।


সবুজের ছায়াঘেরা
গ্রামটি আমার,
বারে বারে এই গ্রামে
আসিব আবার।
রচনাকাল : ৮/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 3  France : 1  Germany : 10  India : 129  Japan : 1  Lithuania : 1  Netherlands : 2  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 10  Ukraine : 2  United Kingdom : 14  United States : 106  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 3  France : 1  
Germany : 10  India : 129  Japan : 1  Lithuania : 1  
Netherlands : 2  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 10  
Ukraine : 2  United Kingdom : 14  United States : 106  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী