আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৮৭৩ জন পড়েছেন।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মাটির পাঁচিলে ঘেরা
ছোট বাড়ি ঘর,
আমাদের গ্রামখানি
অতি মনোহর।

রাঙাপথে দুইধারে
তালগাছ সারি,
মাঝে মাঝে নারকেল
খেজুর সুপারি।

প্রভাতে অরুণ রবি
লোহিত বরণ,
তরুশাখে পাখি ডাকে
ভরে উঠে মন।

আম কাঁঠালের বনে
কোকিলের ডাক,
সুনীল গগনে উড়ে
বলাকার ঝাঁক।

আমার গাঁয়ের পাশে
ছোট নদী বয়,
কুলু কুলু বয়ে চলে
নামটি অজয়।

অজয়ের নদীচরে
যাত্রীদের ভিড়,
কোলাহলে ভরে উঠে
অজয়ের তীর।

প্রেম প্রীতি ভালবাসা
গাঁয়ে আছে সুখ,
গাঁয়ের গরবে মোর
ফুলে উঠে বুক।


রচনাকাল : ৭/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  Germany : 10  India : 117  Iran, Islamic R : 1  Ireland : 2  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 15  Ukraine : 2  United Kingdom : 13  United States : 109  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  Germany : 10  
India : 117  Iran, Islamic R : 1  Ireland : 2  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 15  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 109  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী