আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩২১৩ জন পড়েছেন।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ঘর
মাটির প্রাচীর,
দূরে ওই দেখা যায়
অজয়ের তীর।


প্রভাতে সোনার রবি
ছড়ায় কিরণ,
গাছে গাছে পাখিদের
মধুর মিলন।


রাঙাপথে দুইধারে
ছোট ছোট গাছ,
দিঘিজলে জাল ফেলে
জেলে ধরে মাছ।


পানকৌড়ি রোজ আসে
ডুব দেয় জলে,
দিঘি জলে রাজহাঁস
মাতে কোলাহলে।


দূরে কোথা থেকে ভাসে
রাখালিয়া সুর,
সেই সুর লাগে কানে
বড়ই মধুর।


আমাদের ছোট গ্রাম
অতি মনোহর,
গলি পথ দুইধারে
ছোট ছোট ঘর।


গাঁয়ের মাটিতে মোর
পূণ্য জন্মধাম,
গাঁ আমার মা আমার
জানাই প্রণাম।


রচনাকাল : ৬/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 24  France : 1  Germany : 10  India : 122  Iran, Islamic R : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 17  Ukraine : 2  United Kingdom : 8  United States : 115  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 24  France : 1  
Germany : 10  India : 122  Iran, Islamic R : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 17  Ukraine : 2  
United Kingdom : 8  United States : 115  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী