আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৫১ জন পড়েছেন।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটি স্বর্গ আমার
মাটি আমার প্রাণ,
আমার গাঁয়ের মাটিতে ফলে
সোনার ফসল ধান।


গাঁয়ের মাটি সুখের স্বর্গ
মাটির গন্ধে পাগল,
গাঁয়ের মাটিতে সোনা ফলে
ফুটে ফুল ধরে ফল।


গাঁয়ের মাটিতে সারি সারি
ছোট ঘর খড়ো চাল,
মাটির ঘরে সুখের আবাস
বাস করি চিরকাল।


গাঁযের মাটি পবিত্র খাঁটি
এই মাটি আমার মা
মা মাটি মানুষ সবাই আপন
মোর সুখের ঠিকানা।


গাঁকে আমি ভালবাসি আর
মাকে জানাই প্রণাম,
এই মাটিতে জনম আমার
আমার সুখের ধাম।
রচনাকাল : ৬/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 4  Germany : 8  India : 125  Iran, Islamic R : 1  Japan : 8  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 2  United Kingdom : 14  United States : 103  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 4  Germany : 8  
India : 125  Iran, Islamic R : 1  Japan : 8  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Ukraine : 2  United Kingdom : 14  United States : 103  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা। গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৯০
  • প্রকাশিত অন্যান্য লেখনী