মনের কথা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯০৮১ জন পড়েছেন।

ওই  দেখো এক ছোট্ট মেয়ে 
পথের পানে বসে চেয়ে,
কত কিছুই ভাবছে মনে
প্রাণ কি বাঁচে বন্ধু বিনে?

মহামারীর বিপর্যয়,
থাকতে হবে বদ্ধ ঘরে
ঘুরতে ফিরতে মায়ের বকা
মা শুধুই "পড়া", "পড়া" করে।

প্রাণ চায় যে মাঠে যেতে
আনন্দে তে উঠতে মেতে
কিন্তু হঠাৎ কি যে হলো
সেসব সবই বন্ধ হলো।

নতুন স্কুলে যাবার পরে
খেলতে যাওয়া বন্ধ ছিল
বন্ধু খেলা সবকিছু তো
স্কুলে গিয়েই পেত সে। 

এখন কিছুই হচ্ছে না তো
মনের মধ্যে কষ্ট কত,
তাইতো ভাবে বিপদ গেলে
আবার 'আমরা যাব স্কুলে'।





রচনাকাল : ৬/৬/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 6  Europe : 25  France : 1  Germany : 10  Hungary : 1  India : 298  Japan : 3  Romania : 1  Russian Federat : 10  
Saudi Arabia : 20  Sweden : 3  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 14  United States : 217  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 6  Europe : 25  France : 1  
Germany : 10  Hungary : 1  India : 298  Japan : 3  
Romania : 1  Russian Federat : 10  Saudi Arabia : 20  Sweden : 3  
Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 14  United States : 217  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনের কথা by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৭২
  • প্রকাশিত অন্যান্য লেখনী