আশা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৪১ জন পড়েছেন।

আবেগের ঢেউ সত্যি মিলায়
সময়ের সাথে সাথে
আবেগ না হয়ে যদি হয় খাঁটি
রয়ে যাবে হৃদয়েতে।
আজকের আমি কালকেও রব
যেমন দেখছো আমায়
সময়ের স্রোত যন্ত্রণা হয়ে
হৃদয়ে তে থেকে যায়।
মন কে বোঝাই তবু সে মানেনা
ছুটে যায় বারে বারে
বাস্তবতার আঘাত খেয়ে 
ক্লান্ত হয়ে ফেরে।
আর কতো মন রক্ত ঝরাবি
বার বার গিয়ে আঁধারে হারাবি
সে যদি কখনো নাই আসে ফিরে
কেন ফের তুই ওপথ মাড়াবি?
বোঝাতে পারি না অবুঝ মন কে
আশা নিয়ে বসে থাকে
কল্পনাতে সপ্নের দেশে
ক্যানভাসে ছবি আঁকে।
                Atanu Basak
রচনাকাল : ২/৬/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 6  Europe : 1  France : 2  Germany : 9  India : 231  Ireland : 3  Japan : 5  Morocco : 1  
Philippines : 1  Romania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 20  Spain : 1  Sweden : 4  Ukraine : 4  United Kingdom : 15  United States : 286  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 6  Europe : 1  
France : 2  Germany : 9  India : 231  Ireland : 3  
Japan : 5  Morocco : 1  Philippines : 1  Romania : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 20  Spain : 1  Sweden : 4  
Ukraine : 4  United Kingdom : 15  United States : 286  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশা by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৪৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী