প্রেসক্রিপশন ভালো থাকার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৪৮৩৮২ জন পড়েছেন।
Atanu Basak

মনটা টা পড়ার চেষ্টা করো
হৃদয় কে ভালোবাসো
সুস্থ ভাবে বাঁচার জন্যে
চিন্তা ছেড়ে হাসো।
হিংসা বিবাদ দূর করে দাও
হাসি দিয়ে জয় করো
ভালো না লাগলে,কথা না বাড়িয়ে
জায়গা ছাড়তে পারো।
নিজের শক্তি কোরো নাকো ক্ষয়
অযথা তর্কে গিয়ে
তার থেকে ভালো থাকবে তুমি
দ্বন্ধ এড়িয়ে গিয়ে।
পারলে চেষ্টা করতে পারো
নিজের মতো করে
সত্যি কারের অসহায় যারা
তাদের হাত টি ধরে।
বন্ধু যদি না পাও পথে
একলা এগিয়ে চলো
নিজেই নিজের মনকে তোমার
বন্ধু করে তোলো।
রচনাকাল : ২৮/৫/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 1  Germany : 2  India : 226  Japan : 2  Mongolia : 1  Romania : 1  Russian Federat : 12  Saudi Arabia : 16  
Sweden : 3  Ukraine : 6  United Kingdom : 9  United States : 239  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 1  Germany : 2  
India : 226  Japan : 2  Mongolia : 1  Romania : 1  
Russian Federat : 12  Saudi Arabia : 16  Sweden : 3  Ukraine : 6  
United Kingdom : 9  United States : 239  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রেসক্রিপশন ভালো থাকার by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩০৯১০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী