গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৬৪০ জন পড়েছেন।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে আছে সবুজের সমারোহ
রাঙাপথে তরুর শাখায়,
সবুজ তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
প্রভাত পাখিরা গান গায়।


গাঁয়ে ছোট ছোট ঘর দূরে অজয়ের চর
রাঙাপথে গরুগাড়ি চলে,
পূবেতে উঠিল রবি মনে হয় লাল ছবি
ভাসে যেন অজয়ের জলে।


যাত্রীদল বোঝা নিয়ে চলে নদীপথ দিয়ে
হাঁটুজলে পার হয়ে যায়,
এইপারে আমবন আরপারে তালবন
ছোট ঘর তরুর ছায়ায়।


বটের ছায়ায় বসি রাখাল বাজায় বাঁশি
ভেসে আসে রাখালিয়া সুর,
বাঁশির সুরের ধ্বনি আমি কান পেতে শুনি
ভাসে সেই সুর বহু দূর।


দিন শেষে সন্ধ্যা নামে আমাদের এই গ্রামে
বেজে উঠে শঙ্খ ও কাঁসর,
সাঁঝের সানাই বাজে বাগদি পাড়ার মাঝে
জমে উঠে যাত্রার আসর।
রচনাকাল : ২৬/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 4  Europe : 3  France : 1  Germany : 9  India : 129  Japan : 13  Mongolia : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 13  United States : 123  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 4  Europe : 3  
France : 1  Germany : 9  India : 129  Japan : 13  
Mongolia : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 13  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 123  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭২২৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী