গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩১৬৬ জন পড়েছেন।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মা মাটির ভালবাসা পুরায় মনের আশা
গাঁয়ের মাটিতে সোনা ফলে,
ফুলশাখে ফুল ফুটে চারিদিক ভরে উঠে
প্রভাত পাখির কোলাহলে।

অজয়ের নদীচরে সোনালী কিরণ ঝরে
পূরব দিশায় রবি হাসে,
অজয় নদীর ধারা ধাবিছে পাগল পারা
এগাঁয়ের সীমানার পাশে।

রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
নারিকেল সুপারি খেজুর,
শীতল তরুর ছায় রাখাল বাঁশি বাজায়
ভেসে আসে রাখালিয়া সুর। 

লালপাড় শাড়ি পরে আসে রাঙাপথ ধরে
গাঁয়ের বধূরা সব আসে,
পাখা মেলে উড়ে যায় দূর আকাশের গায়
শঙ্খচিল গগনেতে ভাসে। 

গাঁয়ের পথের বাঁকে উড়ে বক ঝাঁকে ঝাঁকে
যেথা মোর গাঁয়ের সীমানা,
আমার গাঁয়ের মাটি বিশুদ্ধ পবিত্র খাঁটি
গাঁ আমার সুখের ঠিকানা।

রচনাকাল : ২৫/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 23  Germany : 10  India : 125  Iraq : 1  Ireland : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Ukraine : 1  United Kingdom : 11  United States : 108  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 23  Germany : 10  
India : 125  Iraq : 1  Ireland : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 16  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 108  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮২৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী