গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৭৩৩ জন পড়েছেন।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সুখশান্তি ভালবাসা মনে জাগে নব আশা
গাঁয়ে আছে ছায়া সুশীতল,
তরুশাখে পাখি সব তুলে নানা কলরব
সারাদিন করে কোলাহল।

প্রভাতে অরুণ রবি মনে হয় যেন ছবি
সোনা রবি কিরণ ছড়ায়,
শালবন আছে দূরে সেথায় মধুর সুরে
আনমনে কে বাঁশি বাজায়।

দূরে অজয়ের চর পশিল রবির কর
নদীতীরে যাত্রীদের ভিড়,
সারাদিন নদীঘাটে অলস মধ্যাহ্ন কাটে
নির্জন হয় নদীর তীর।

বেলা যেই আসে পড়ে আসে রাঙাপথ ধরে
জল নিতে গাঁয়ের বধূরা,
অজয় নদীর বাঁকে কাঁটা কুলবন থাকে
শাল পিয়াল বন ধুতুরা।

দিবসের অবসানে সূর্য পশ্চিমের পানে
ক্রমেক্রমে আলোক লুকায়,
চাঁদ উঠে মাঝরাতে তারাগুলি একসাথে
হাসে ফুটফুটে জোছনায়।

রচনাকাল : ২২/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 4  Germany : 7  India : 120  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 12  Ukraine : 2  United Kingdom : 13  United States : 113  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 4  Germany : 7  
India : 120  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 12  Ukraine : 2  
United Kingdom : 13  United States : 113  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৩৪৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী