গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৯২৭ জন পড়েছেন।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ে তরুর ছায়ে
মাটির কুটির ঘর,
গাঁয়ের কাছে ঐ দেখা যায়
অজয় নদীর চর।


রাঙাপথের সরান দিয়ে
চলছে গরুর গাড়ি,
উড়িয়ে ধুলো ছুটছে গাড়ি
অজয়ের ঘাট ছাড়ি।


আমার গাঁয়ে পথের ধারে
নয়ন দিঘির পাড়ে,
আপন মনে কুকুরগুলো
ঘেউ ঘেউ ডাক ছাড়ে।


গাঁয়ের মাটি স্নিগ্ধ শীতল
সোনার ফসল ফলে,
সরস মাটি উর্বর হয়
অজয় নদীর জলে।


গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমার সুখের ঘর,
গাঁয়ের মানুষ সবাই আপন
কেহ নয় মোর পর।
রচনাকাল : ২১/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 4  Germany : 10  India : 119  Ireland : 1  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Ukraine : 2  United Kingdom : 12  United States : 99  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 4  Germany : 10  
India : 119  Ireland : 1  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 16  Ukraine : 2  
United Kingdom : 12  United States : 99  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী