চান ঘরের আয়নায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১৯৬৩১ জন পড়েছেন।
             চান ঘরের আয়নায়
                  মেঘনাদ দত্ত 

বহুদিন হয়নি কথা,
বহুদিন হয়নি হাঁটা, একসাথে,
নির্জন ভোরে কুয়াশার ভিড়ে।
জীবন-মৃত্যুর মাঝে তাই আজ
শুধু তোমাকে ভাবা।

তোমার ওড়নার গন্ধে বোবা আমি,
তোমার আঁখির রোশনাই-এ চিত্রার্পিত।
জীবনের তরঙ্গরা কাছিমের মতো
হিমেল হাওয়া দুলিয়ে তোমার কাছে সমাহিত।

অসমাপ্ত বইয়ের পাতার মতো
তুমি অব্যক্ত বিশ্লেষণ।
দূর আকাশের নীড়ে নীহারিকার আভায়,
যাযাবরের এই যাচিত মন
তোমার দিকে ধায়।

হয়েছে যাওয়া অনেক পথ
কেটেছে পথ সঙ্গে একা এবং কয়েকজন।
কোথাও দাঁড়িয়েছি, কোথাও থেমেছি
ভাবতে ভাবতে তোমার যাপিত রথ।

মুখোমুখি আমি-তুমি চান ঘরের আয়নায়।
রক্তিম ওষ্ঠ তোমার পড়ন্ত দুপুরের
স্নানের জলের মতো লেগে মুকুরে।
আগামী জীবনের প্রতিবিম্ব পেলাম,
তোমার কাছে।
চান ঘরের আয়নায়, আজ প্রতিফলিত।

রচনাকাল : ২০/৫/২০২১
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 7  Europe : 23  France : 1  Germany : 9  India : 225  Ireland : 2  Japan : 22  Russian Federat : 9  Saudi Arabia : 15  
Sweden : 3  Ukraine : 4  United Kingdom : 17  United States : 269  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 7  Europe : 23  France : 1  
Germany : 9  India : 225  Ireland : 2  Japan : 22  
Russian Federat : 9  Saudi Arabia : 15  Sweden : 3  Ukraine : 4  
United Kingdom : 17  United States : 269  Vietnam : 5  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চান ঘরের আয়নায় by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৪১৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী