গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৫১৯৭ জন পড়েছেন।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে আছে ভালবাসা
আর আছে স্নেহছায়া,
গাঁয়ের মানুষ সবাই আপন
মমতা মাখানো মায়া।

প্রভাতের রবি সকাল বেলায়
ছড়িয়ে দেয় কিরণ,
তরুর শাখায় পাখি সব গায়
হেরি মধুর মিলন।

এ গাঁয়ের পথে সকাল না হতে
চলে কত গরুগাড়ি,
রাঙাপথ বাঁকে উড়ে ঝাঁকে ঝাঁকে
বলাকারা দেয় পাড়ি।

অজয়ের ঘাটে গরুগাড়ি থামে
নেমে পড়ে যাত্রীদল,
অজয়ের তীরে যাত্রীদের ভিড়ে
শোনা যায় কোলাহল।

দিবা অবসানে সন্ধ্যা আসে নেমে
দূরে পিয়ালের বন,
বাজিছে সানাই শুনিবারে পাই
ভরে উঠে মোর মন।








রচনাকাল : ২০/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 4  Germany : 7  Hungary : 2  India : 224  Ireland : 19  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 13  
Singapore : 1  Sweden : 3  Ukraine : 6  United Kingdom : 15  United States : 185  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 4  Germany : 7  
Hungary : 2  India : 224  Ireland : 19  Romania : 5  
Russian Federat : 10  Saudi Arabia : 13  Singapore : 1  Sweden : 3  
Ukraine : 6  United Kingdom : 15  United States : 185  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৩৭৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী