প্রেমে পড়ে গেলে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : মোহন দাস
দেশ : India , শহর : Chakdaha

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , এপ্রিল
প্রকাশিত ২ টি লেখনী ১৯ টি দেশ ব্যাপী ১০৯৭ জন পড়েছেন।
Mohan Das
ইদানিং ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যায়
প্রচুর মানুষ প্রেমে পড়ে গিয়েছে
কেউ বাজার থেকে সটান
কিংবা কেউ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে
অথবা কেউ ট্রেনে চাপতেই হঠাৎ করে ।

ঠিক বোঝা যায়নি প্রেম আদেও পাহাড় নাকি নদী
তবুও প্রচুর মানুষ প্রেমে পড়ে গিয়েছে
অনবরত পড়ে যাচ্ছে ব্যালকনিতে বসে থাকতে থাকতে
চায়ের দোকান থেকে
সেলুন কিংবা পার্লারের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে
রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গিয়েও ।

আমি কোনওদিন প্রেমে পড়িনি
যারা প্রেমে পড়ে গিয়েছেন তারা কোনওদিন
উঠতে পেড়েছেন কিনা আমি জানি না

তবে একদিন মাঝরাতে দেওয়াল টপকাতে গিয়ে
আমার বুকে যে বিশাল বড় মাপের গর্তটা ছিল
প্রেম সেইখানে পড়ে গিয়েছিল
আর উঠতে পারেনি ।
রচনাকাল : ১৯/৫/২০২১
© কিশলয় এবং মোহন দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 6  Europe : 23  France : 2  Germany : 10  India : 205  Japan : 14  Pakistan : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 14  Ukraine : 3  United Kingdom : 11  United States : 237  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 6  Europe : 23  
France : 2  Germany : 10  India : 205  Japan : 14  
Pakistan : 1  Russian Federat : 9  Saudi Arabia : 14  Ukraine : 3  
United Kingdom : 11  United States : 237  Vietnam : 2  
© কিশলয় এবং মোহন দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রেমে পড়ে গেলে by Mohan Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৪৫৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী