গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৮৩৯১ জন পড়েছেন।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর মাটির পাঁচিল,
গাঁয়ের মাটিতে ফলে আলু গম তিল।
সরিষা ধনিয়া পাতা লাল লঙ্কা চারা,
সবুজের ধান খেত জলে থাকে ভরা।

গাঁয়ের পথের বাঁকে ছোট বড় গাছ,
পুকুরে কাতলা পোনা আছে রুইমাছ।
তাল দিঘির পুকুরে তালগাছ পাড়ে,
লুকায় ময়না পাখি বাঁশগাছে আড়ে।

ছোট গাঁয়ে ছোট নদী অজয়ের চর,
জল নিয়ে নদী হতে বধূ চলে ঘর।
অজয়ের দুইপাশে ছোট ছোট গ্রাম,
আপন বেগেতে নদী বহে অবিরাম।

গাঁ আমার মা আমার আছে স্নেহ ছায়া,
গাঁয়ের মাটিতে আছে মমতা ও মায়া।

রচনাকাল : ১৭/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  France : 1  Germany : 7  India : 140  Ireland : 3  Lithuania : 1  Pakistan : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 17  Ukraine : 4  United Kingdom : 10  United States : 166  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  France : 1  
Germany : 7  India : 140  Ireland : 3  Lithuania : 1  
Pakistan : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  
Ukraine : 4  United Kingdom : 10  United States : 166  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ মা মাটি ভালবাসা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৮৪৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী