এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৭৫ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বিগত বৈশাখ মাস আসিল সবার ত্রাস
জ্যৈষ্ঠ মাস এই বসুধায়,
আবার আসিও ফিরে রুদ্র বৈশাখ মাসেরে
বিশ্ববাসী জানায় বিদায়।


বর্ষের প্রথম মাস বৈশাখে শুখায় ঘাস
রৌদ্র তপ্ত রাঙা মাটি পথ,
পাপ তাপ দূরে যাক বিদায় হও বৈশাখ
স্বাগত জ্যৈষ্ঠের মনোরথ।


পূরিল সকল আশা সারা মাস ভালবাসা
বৈশাখী বিদায় সম্ভাষণ,
পঁচিশে বৈশাখ মেনে কবিগুরু জন্মদিনে
জন্ম দিবস উদযাপন।


বেজে উঠে সুমধুর রবীন্দ্র সঙ্গীত সুর
এসো বৈশাখ সুস্বাগতম,
বর্ষ যায় মাস আসে প্রথম বৈশাখ মাসে
বসুধায় প্রচণ্ড গরম।


সমাপ্তি বৈশাখ মাস আসে দেখ জ্যৈষ্ঠ মাস
প্রচণ্ড উত্তাপ নিয়ে সাথে,
দিন যায় সন্ধ্যা আসে পূর্ণিমার চাঁদ হাসে
জ্যৈষ্ঠের তাণ্ডব মধ্যরাতে।
রচনাকাল : ১৬/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 23  France : 2  Germany : 10  Hungary : 1  India : 179  Iran, Islamic R : 1  Ireland : 3  Japan : 1  
Oman : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 11  Ukraine : 5  United Kingdom : 15  United States : 156  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 23  France : 2  
Germany : 10  Hungary : 1  India : 179  Iran, Islamic R : 1  
Ireland : 3  Japan : 1  Oman : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 11  Ukraine : 5  
United Kingdom : 15  United States : 156  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী