বিশ্বের কবি রবি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : হিরণ্ময় দত্ত
দেশ : India , শহর : হাবরা, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ১০৭৯২ জন পড়েছেন।
কাব্যের রবি           বিশ্বের কবি
         অম্লান আছো মনে।
লেখনীর দ্বারা       তুমি ধ্রুবতারা
        মনে পড়ে শুভ ক্ষণে।
কবিতা ও গানে       সকলেই জানে
          তোমার উপমা তুমি।
বাংলার কবি          আমাদের রবি
           তোমারে প্রণমি আমি।
নাইট উপাধি           ত্যাজিলে তুমি
            ব্রিটিশের প্রতি রাগে।
রাখী বন্ধনে              হিন্দু মুসলিমে
            সম্প্রীতি বোধ জাগে।
বিশ্বের কবি              বাংলার রবি
              হৃদয় মাঝে রবে।
পঁচিশে বৈশাখে         মেতে উঠি মোরা
             গানে কবিতায় সবে।
আজ দুর্দিনে               সাধ জাগে মনে
             পঁচিশে বৈশাখে মাতি।
অনেক নিয়ম                সবে সচেতন
              চক্ষু রাঙায় ব্যাধি।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Barbados : 1  Canada : 5  China : 1  Europe : 25  France : 1  Germany : 6  India : 121  Ireland : 2  Italy : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 20  Singapore : 1  United Kingdom : 13  United States : 99  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Barbados : 1  Canada : 5  China : 1  Europe : 25  
France : 1  Germany : 6  India : 121  Ireland : 2  
Italy : 1  Russian Federat : 1  Saudi Arabia : 20  Singapore : 1  
United Kingdom : 13  United States : 99  Vietnam : 2  
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্বের কবি রবি by Hiranmay Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী