এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪০০১ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বৈশাখের রৌদ্রছায়া স্বপ্নজাল আর মায়া
রৌদ্র দগ্ধ অলস দুপুর,
বৈশাখের রুদ্র রবি আঁকে যেন জলছবি
শুকিয়ে যায় ভরা পুকুর।

আমাদের ছোটগাঁয়ে রাঙাপথ আছে বাঁয়ে
চলে গেছে অজয়ের ঘাট,
বৈশাখে ভর দুপুরে বাজে বাঁশি মিঠে সুরে
খাঁ খাঁ করে ডাঙাজমি, মাঠ।

তাল পুকুরের ধারে বক বসে সারে সারে
ঘোলা জলে রুইমাছ থাকে,
তাল খেজুরের সারি আম কাঁঠাল ও সুপারি
গ্রাম সীমানা পথের বাঁকে।

প্রাচীন বটের ছায়ে পথিক আদুল গায়ে
থাকে বসে দেহে ঝরে ঘাম,
রৌদ্রতপ্ত রাঙাপথে আসে দূর গ্রাম হতে
পথচারী পথ চলে অবিরাম।

বিকালের পরে দেখি ঝড় নেমে এল একি
ধূলি কণা সব ঝড়ে উড়ে,
আসে বৈশাখীর ঝড় গাছ ভাঙে মড় মড়
ঝরা পাতা উড়ে ঘুরে ঘুরে।

সমাপ্তি বৈশাখ মাস আসে দেখ জ্যৈষ্ঠ মাস
দুই মাস প্রচণ্ড গরম,
দিন যায় রাতি আসে মাস গিয়ে বর্ষ শেষে
চলে যায় বৈশাখ প্রথম

রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 26  Germany : 9  Hungary : 1  India : 171  Ireland : 8  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 17  Ukraine : 5  United Kingdom : 14  United States : 172  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 26  Germany : 9  Hungary : 1  
India : 171  Ireland : 8  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  Ukraine : 5  
United Kingdom : 14  United States : 172  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী