স্বপ্নবৃষ্টি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কনকজ্যোতি রায়
দেশ : India , শহর : Murshidabad

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , মে
প্রকাশিত ৪ টি লেখনী ২০ টি দেশ ব্যাপী ১৬৪৮ জন পড়েছেন।
Kanakjyoti Roy
ঘাসের মত  হলে পদানত হয়েই থাকতে হবে,
তার চেয়ে কাঁটাঝোপ হওয়া ভাল
অন্তত প্রতিবাদের অক্ষমতার আফসোস থাকে না।


মাটীর মত হলে জড়বৎ হয়েই থাকতে হবে, 
তার চেয়ে নুড়িপাথর হওয়া ভাল
অন্তত পথিকের পায়ের সাথে কম্পিত হওয়া যায়।


ঢেউ এর মত হলে তীরে এসে ভেঙে পড়তেই হবে,
তার চেয়ে হিমশৈল হওয়া ভাল
অন্তত ক্ষণস্থায়ী  অস্তিত্বের দুঃখ থাকে না।


নক্ষত্রের মত হলে অবিরাম জ্বলতেই হবে,
তার চেয়ে চাঁদ হওয়া ভাল
অন্তত রাতের অন্ধকারে স্নিগ্ধ আলো বিতরণের গর্ব থাকে।


রাত্রির মত হলে সূর্যোদয়ের সাথে সাথেই মিলিয়ে যেতে হবে,
তার চেয়ে  প্রত্যুষ হওয়া ভাল
অন্তত অল্প আলোর আভাসের মধ্যে উজ্জ্বলতার প্রকাশ থাকে।


মেঘের মত হলে পরনিয়ন্ত্রিত হয়েই উড়ে যেতে হবে,
তার চেয়ে আকাশ হওয়া ভাল
অন্তত অসীম পর্যন্ত বিস্তার লাভ করা যায়।


বাতাসের মত হলে স্বেচ্ছাহীন বয়ে যেতেই হবে,
তার চেয়ে দখিণাবায়ু হওয়া ভাল
অন্তত শুষ্ক হৃদয়ে আনা যায় শীতলতার স্পর্শ। 
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং কনকজ্যোতি রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 4  Europe : 27  Germany : 5  Hong Kong : 1  India : 188  Ireland : 4  Japan : 2  Philippines : 1  Russian Federat : 6  
Saudi Arabia : 19  Ukraine : 2  United Kingdom : 9  United States : 208  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 4  Europe : 27  Germany : 5  
Hong Kong : 1  India : 188  Ireland : 4  Japan : 2  
Philippines : 1  Russian Federat : 6  Saudi Arabia : 19  Ukraine : 2  
United Kingdom : 9  United States : 208  Vietnam : 4  
© কিশলয় এবং কনকজ্যোতি রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বপ্নবৃষ্টি by Kanakjyoti Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৩৬৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী