এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩০৮৬ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বৈশাখ রুদ্র প্রখর পশিল রবির কর
তপ্ত মাটি মোর আঙিনায়,
বারান্দায় রৌদ্র আসে অগ্নিসম সূর্য হাসে
গগনেতে চিল উড়ে যায়।

পথিক আদুল গায়ে বসে আছে তরুছায়ে
অবিশ্রান্ত দেহে ঝরে ঘাম,
জনহীন পথঘাট কাঁকনতলার মাঠ
শীর্ণ নদী বহে অবিরাম।

অলস মধ্যাহ্ন কাল রচে স্বপ্ন মায়াজাল
চারিদিক খাঁ খাঁ করে শুধু,
অজয় নদীর চরে বেলা যেই আসে পড়ে
জল নিতে আসে যত বধূ।

রৌদ্রদগ্ধ শালবনে বৈশাখের আগমনে
তরুশাখে পাখি গাহে গান,
দূরে মহুল তলায় আদিবাসী নাচে গায়
হয় যবে দিবা অবসান।

সাঁঝের আঁধার নামে আমাদের ছোট গ্রামে
পূর্ণিমার চাঁদ উঠে রাতে,
ফুটফুটে জোছনায় দূর আকাশের গায়
চাঁদ তারা হাসে একসাথে।

রচনাকাল : ১৩/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 3  Germany : 9  India : 161  Ireland : 4  Japan : 2  Kazakhstan : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 14  Ukraine : 5  United Kingdom : 13  United States : 158  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 3  Germany : 9  
India : 161  Ireland : 4  Japan : 2  Kazakhstan : 1  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 14  
Ukraine : 5  United Kingdom : 13  United States : 158  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী