আশাশূন্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজাতা দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৫ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ২০১৫ জন পড়েছেন।
SUJATA DAS
ওই নীল আকাশে জ্যোৎস্না খুঁজে 
        বেড়ায় তার অস্তিত্ব, 
  গভীর সমুদ্রে নিমজ্জিত ঝিনুক 
       পেতে চায় তার মুক্ত। 
আমিও পেতে চাই  মনের  অজানা 
            প্রশ্নের উত্তর,
যেথায় দাঁড়িয়ে আছে মৃত্যু ।
আমি চলেছি তার পথ ধরে 
   সাথে আছে অনেকে।
তবু ভয় পাচ্ছে আমার নিথর শরীর 
           কখন কি ঘটে যায় ।
একটা দেশলাই কাঠি জ্বালাতে গিয়ে 
যেন, বার বার নিভে যাচ্ছে তার শিখা।
এক টুকরো সলতে দিয়ে 
    একটু একটু করে পুড়ে ছাই হচ্ছে 
মিশে যাচ্ছে মাটিতে আমার নশ্বর দেহ।
আমি দাঁড়িয়ে দেখছি পাশে বসে , 
এ যেন হাজার বছর ধরে চলে আসছে, 
        ছড়িয়ে পড়ছে দিকে দিকে।
আমি নিশ্চুপ ভাবে দর্শন করছি 
     বোকা বাক্সের মতো।।
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং সুজাতা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belgium : 1  Canada : 14  China : 3  Germany : 6  India : 127  Ireland : 5  Jamaica : 1  Japan : 1  Malaysia : 1  
Saudi Arabia : 18  Ukraine : 2  United Kingdom : 10  United States : 146  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belgium : 1  Canada : 14  China : 3  
Germany : 6  India : 127  Ireland : 5  Jamaica : 1  
Japan : 1  Malaysia : 1  Saudi Arabia : 18  Ukraine : 2  
United Kingdom : 10  United States : 146  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          সুজাতা দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ৯ই মে মাসে জন্মগ্রহণ করেন।

উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি ভ্রমণ করতে এবং গান গাইতে উনি পছন্দ করেন। 
                          
© কিশলয় এবং সুজাতা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশাশূন্য by SUJATA DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী