এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩০৬৮ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

বর্ষের শুরু বৈশাখে পল্লবিত তরুশাখে
পাখিদের শুনি কলতান,
বৈশাখের আগমনে মৌমাছি লুকায় বনে
এসো গাহি বৈশাখের গান। 
  
বৈশাখের দাবদাহে প্রাণ আর নাহি চাহে
প্রাণ আজি তৃষ্ণায় কাতর,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
দূরে হেরি অজয়ের চর।

চারিদিক খাঁ খাঁ করে অজয় নদীর চরে
নদীতে রয়েছে হাঁটুজল,
বোঝা নিয়ে জলে নামে যেতে হবে দূরগ্রামে
যাত্রীদের শুনি কোলাহল।

কাজলা দিঘির জলে মরাল মরালী চলে
কচুরি পানায় গেছে ভরে,
দিঘি তার কালো জল রোদে করে ঝলমল
জল নিয়ে বধূ চলে ঘরে।

অলস মধ্যাহ্নকালে  রচে ধুম্রময় জালে
রৌদ্র প্রখর আগুন জ্বলে,
রৌদ্রে পুড়ে গাছপালা শুকিয়েছে নদীনালা
পানকৌড়ি ডুবে ঘোলা জলে।

রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 2  Europe : 3  France : 2  Germany : 8  India : 333  Ireland : 3  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 9  Saudi Arabia : 20  Ukraine : 4  United Kingdom : 15  United States : 230  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 2  Europe : 3  
France : 2  Germany : 8  India : 333  Ireland : 3  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 20  
Ukraine : 4  United Kingdom : 15  United States : 230  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৭৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী