শুভ জন্মদিন এসো হে পঁচিশে বৈশাখ কবিপ্রণাম ও আমার কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৫০ জন পড়েছেন।
শুভ জন্মদিন এসো হে পঁচিশে বৈশাখ  
কবিপ্রণাম  ও আমার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ জন্মদিন পঁচিশে বৈশাখে
কবিগুরু লহ প্রণাম,
বিশ্বকবি তুমি দিকে দিকে শুনি
বিশ্বজয়ী তব নাম।


তুমি বিশ্বকবি কবিশ্রেষ্ঠ রবি
তুমি কবি বসুধায়,
তব বন্দনায় তরুর শাখায়
নিত্য পিকদল গায়।


হে কবিপ্রতীম তুমি কবিগুরু
লিখিলে কবিতা কত,
তোমার কবিতা ধরার সবিতা
জ্বলে ওঠে অবিরত।


বিশ্বকবি তুমি তোমারে প্রণমি
তুমি যে কবির সেরা,
তোমার গৌরবে গর্বিত সকলে
প্রণাম জানাই মোরা।


প্রণাম তোমায় হে কবি মহান
তুমি যে প্রাণের কবি,
ভালবাসা দিয়ে বেঁধেছো সবারে
তুমি যে প্রভাত রবি।


পঁচিশে বৈশাখে হেরি তরুশাখে
পাখিদের কলরবে,
শুভ জন্মদিন বাজিতেছে বীন
রইবে কবি নীরবে।


তুমি বিশ্বকবি তোমারে প্রণমি
কবিগুরু রবিঠাকুর,
লিখিলে যে কত কাব্য গীতিমালা
দিলে সুমধুর সুর।


বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
দেশে দেশে তব নাম,
নোবেল বিজয়ী হে কবি মহান
তোমারে জানাই প্রণাম।


এ বিশ্ব মাঝারে দিলে সবাকারে
হৃদয়ের ভালবাসা,
তোমারে লভিয়া ধন্য বিশ্ববাসী
জাগে নব নব আশা।


হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রীষ্টান
জাতি ধর্ম নির্বিশেষে,
রাখী উত্সবে দিলে বাঁধি রাখী
সবাকারে ভালবেসে।


এই ভারতের মহা মানবের
সাগরের তীরে কবি,
জাতিভেদ ভুলে মাতিল সকলে
মহা মিলনের ছবি।


মানুষেরে তুমি ভালবাসা দিয়ে
করিলে হৃদয় জয়,
বিশ্বের কবি তুমি কবিগুরু
তোমার হউক জয়।


ওই যে আসিছে ভৈরব হরষে
এসো পঁচিশে বৈশাখ,
মোহ কালিমা সব দূরে যাক
মিলে যাক মিশে যাক।


দিনে দিনে কত লিখিলে কবিতা
কত কাব্য কত গান,
বিশ্বকবি তুমি  হে রবি ঠাকুর
জানাই কবি প্রণাম।
রচনাকাল : ৯/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Azerbaijan : 1  Canada : 3  China : 3  Europe : 6  Germany : 11  India : 149  Ireland : 3  Japan : 10  
Russian Federat : 5  Saudi Arabia : 14  South Africa : 1  Ukraine : 4  United Kingdom : 13  United States : 139  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Azerbaijan : 1  Canada : 3  
China : 3  Europe : 6  Germany : 11  India : 149  
Ireland : 3  Japan : 10  Russian Federat : 5  Saudi Arabia : 14  
South Africa : 1  Ukraine : 4  United Kingdom : 13  United States : 139  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ জন্মদিন এসো হে পঁচিশে বৈশাখ কবিপ্রণাম ও আমার কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩২৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী