এসো হে পঁচিশে বৈশাখ এসো হে বিশ্বকবি পুনর্বার কবিগুরু স্মরণে আমার কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫২৬০৮ জন পড়েছেন।
এসো হে পঁচিশে বৈশাখ  এসো হে বিশ্বকবি পুনর্বার
কবিগুরু স্মরণে আমার কবিতা (তৃতীয় পর্ব)
কবিতার নাম: কবিগুরু লহ প্রণাম
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


পঁচিশে বৈশাখ আসে উঠে রবি পূর্বাকাশে
রবির কিরণ বসুধায়,
তরুশাখে পাখি সব করে কত কলরব
সুমধুর ছন্দে নাচে গায়।


এসো পঁচিশে বৈশাখ ঈর্ষা ভয় দূরে যাক
বাজুক রবীন্দ্র গীতি সুর,
সুন্দরের আরাধনা হয় কবি সম্বর্ধনা
সুর ভাসে মিলন মধুর।


আজি এ প্রভাতবেলা শিশু সব করে খেলা
কাননে কুসুমকলি ফুটে,
রাতি কাটে ভোর হয় আজি প্রভাত সময়
গগনে অরুণ রবি উঠে।


গগনে উঠিল রবি কবি সেরা রবি কবি
জোড়াসাঁকো কবি জন্মধাম।
তুমি বাংলার মান রচিলে কবিতা গান
বিশ্বজুড়ে শুনি তব নাম।


পুলকিত আজি ধরা এসো এসো সবে ত্বরা
করি আমি সবারে আহ্বান।
জাতীয় সঙ্গীত সুর লাগে অতি সমধুর
এসো সবে মিলে গাই গান।


রচনাকাল : ৮/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 3  France : 1  Germany : 5  India : 119  Ireland : 2  Japan : 1  Lithuania : 1  Mongolia : 1  
Netherlands : 2  Russian Federat : 4  Saudi Arabia : 10  Ukraine : 5  United Kingdom : 9  United States : 130  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 3  France : 1  
Germany : 5  India : 119  Ireland : 2  Japan : 1  
Lithuania : 1  Mongolia : 1  Netherlands : 2  Russian Federat : 4  
Saudi Arabia : 10  Ukraine : 5  United Kingdom : 9  United States : 130  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে পঁচিশে বৈশাখ এসো হে বিশ্বকবি পুনর্বার কবিগুরু স্মরণে আমার কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২৮৩৬৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী