এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৩৬০ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখের আগমনে শাল পিয়ালের বনে
কাঠফাটা প্রখর রোদ্দুরে,
দুপুরে মহুল তলে সাঁওতালী দলে দলে,
নাচে গায় আদিবাসী সুরে।


রাঙাপথে গরুগাড়ি নদীঘাটে দেয় পাড়ি
লাল ধূলো উড়িয়ে সরানে,
নদীঘাটে তরুশাখে পাখি সব বসে ডাকে
মেতে উঠে বৈশাখের গানে।


এসো হে বৈশাখ মাস করোনারে করো গ্রাস
রক্ষা করো পৃথিবীর সৃষ্টি,
কাল বৈশাখীর ঝড়ে গাছপালা ভেঙে পড়ে
আসুক দুরন্ত ঝড়-বৃষ্টি।


তাল পুকুরের জল রোদে করে ঝলমল
রাজহাঁস ভাসে তার জলে,
বাঁধানো পুকুর ঘাটে ছেলেরা সাঁতার কাটে
জল নিয়ে ঘরে বধূ চলে।


নব বৈশাখের গানে উত্তাপের নেশা আনে
দাবদাহে প্রাণ আনচান,
কর্মক্লান্ত তপ্ত দেহে অবিরত ঘর্ম বহে
গেয়ে উঠে বৈশাখের গান।
রচনাকাল : ৪/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 1  Europe : 1  Germany : 7  India : 135  Ireland : 1  Japan : 2  Jordan : 1  Romania : 5  
Russian Federat : 5  Saudi Arabia : 14  Ukraine : 4  United Kingdom : 12  United States : 147  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 1  Europe : 1  
Germany : 7  India : 135  Ireland : 1  Japan : 2  
Jordan : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 14  
Ukraine : 4  United Kingdom : 12  United States : 147  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৯৫৮৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী