এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮১২৫ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখের দাবদাহে প্রাণ আর নাহি চাহে
বাহিরেতে মধ্যাহ্ন বেলায়,
অসহ্য বৈশাখ মাস রৌদ্রদগ্ধ দূর্বা ঘাস
প্রজাপতি লুকাল কোথায়?


ফুটে না কমল কলি নাহি ধেয়ে আসে অলি
রৌদ্রতেজ বড়ই প্রখর,
বৈশাখে ভর দুপুরে নাইতে আসে পুকুরে
জল নিয়ে বধূ চলে ঘর।


পাড়ার সকল ছেলে সাঁতার কাটিছে জলে
পুকুরের কালো ঘোলাজল,
বৈশাখে খাঁ খাঁ দুপুর নির্জন হলে পুকুর
রাজহাঁস করে কোলাহল।


অজয় নদীর তটে পাড়ের প্রাচীন বটে
তরু শাখে পাখিদের মেলা,
অলস মধ্যাহ্নকাল স্বপ্নময় মায়াজাল
ক্রমে ক্রমে আসে পড়ে বেলা।
রচনাকাল : ৩/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 5  Canada : 7  China : 3  Europe : 298  France : 1  Germany : 9  Hungary : 5  India : 203  Iraq : 1  
Ireland : 2  Japan : 2  Lithuania : 1  Norway : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 5  United Kingdom : 12  
United States : 165  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 5  Canada : 7  China : 3  
Europe : 298  France : 1  Germany : 9  Hungary : 5  
India : 203  Iraq : 1  Ireland : 2  Japan : 2  
Lithuania : 1  Norway : 1  Philippines : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 5  United Kingdom : 12  
United States : 165  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৩৩৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী