এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৩০৫ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো হে বৈশাখ মাস ধরণীর পরে,
দাও প্রখর উত্তাপ দীপ্ত দিবাকরে।
রবির প্রখর তেজে তপ্ত হোক মাটি,
বৈশাখের দাবদাহে জমি যাক ফাটি।


আসুক বৈশাখী ঝড়, উঠুক তুফান,
সঙ্গীতে ঝঙ্কৃত হোক বৈশাখের গান।
কর্ম-ক্লান্ত তপ্ত দেহে ঘর্ম পড়ে ঝরে,
কাঠফাটা রোদ হাসে অজয়ের চরে।


শীর্ণকায়া মরা নদী হাঁটু জলে তার,
যাত্রীদল বোঝা নিয়ে করে পারাপার।
রাখালের বাঁশি বাজে শুনি তার সুর,
অজয়ের ঘাটে কাঁদে মধ্যাহ্ন দুপুর।


বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
পশ্চিম দিগন্তে হেরি রবি বসে পাটে।
দূরে যাক চৈত্র মাস বসন্তের পরে,
আসুক বৈশাখ মাস দৃপ্ত কলেবরে।


রচনাকাল : ২/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 4  China : 8  Europe : 23  Germany : 11  Hungary : 2  India : 182  Ireland : 2  Japan : 3  
Lithuania : 1  Morocco : 1  Netherlands : 2  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 23  Spain : 1  Ukraine : 5  United Kingdom : 14  United States : 170  
Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 4  China : 8  
Europe : 23  Germany : 11  Hungary : 2  India : 182  
Ireland : 2  Japan : 3  Lithuania : 1  Morocco : 1  
Netherlands : 2  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 23  
Spain : 1  Ukraine : 5  United Kingdom : 14  United States : 170  
Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭১৭২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী