এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৩৪৯ জন পড়েছেন।
এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (প্রথম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল বৈশাখ মাস আজি বসুধায়,
বৈশাখের দাবদাহে প্রাণে বাঁচা দায়।
এক ফোঁটা বৃষ্টি নেই প্রচণ্ড গরম,
সূর্যের প্রখর তেজ পিপাসা চরম।

তপ্ত মাটি পথে চলা বড়ই দুষ্কর,
অজয়ের হাঁটু জল তপ্ত বালিচর।
পথিক আদুল গায়ে বসি তরুছায়,
ক্লান্তদেহে ঘর্ম ঝরে মুছে গামছায়।

দিবা অবসান হলে সূর্য বসে পাটে,
লুকায় অরুণ রবি অজয়ের ঘাটে।
নদীতীর সুশীতল সাঁঝের বেলায়,
তৃতীয়ার চাঁদ উঠে আকাশের গায়।

অজয় আপন বেগে সদা বয়ে চলে,
শৃগালেরা হাঁক দেয় মধ্যরাতি হলে।

রচনাকাল : ৩০/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Europe : 2  Germany : 8  India : 139  Ireland : 1  Netherlands : 1  Romania : 6  Russian Federat : 4  Saudi Arabia : 12  
Ukraine : 4  United Kingdom : 8  United States : 118  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Europe : 2  Germany : 8  
India : 139  Ireland : 1  Netherlands : 1  Romania : 6  
Russian Federat : 4  Saudi Arabia : 12  Ukraine : 4  United Kingdom : 8  
United States : 118  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ নব বৈশাখের কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৯৫৮৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী