এই প্রকৃতির মুক্তি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোঃ মুসা
দেশ : Bangladesh , শহর : Charfassion Bhola Charfassion

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৩৭ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২২৯২৫ জন পড়েছেন।
মন বলে তুই দূরে চলে যারে
এই ঘর ছেড়ে এই বন ছেড়ে,
আমিতো পাখি না উড়ে চলে যাই
এ প্রকৃতি তুই হে মুক্তি দেরে।

এই ঘরে নাই বাবা-মা-যে কেউ
রক্তের নেই আমার স্বজন,
একাকি পথিক দুর্বল দেখে
ভণ্ডরা মিলে হলো ব্যঞ্জন।

বাইরে চলার দূষিত বায়ুতে
ডুবে ডুবে খাই দশটি বছর,
এখনো গজেনা আমার ডানাটি
কাটেনি আমার শনির নজর।

এই গাছগাছা এই তৃণভূমি 
এই সমাজের মানুষের কথা,
তোর সকালেই জানিস ভালোই
আঘাত না করে আঘাতেই গাঁথা।

সোজা হয়ে যেন দাড়াতেই তারা
দেয়নি কখনো এ মেরুদন্ড,
এই যে প্রকৃতি তোকে ভালবাসি
ভালোবাসি না যে বাক বিতণ্ড।
রচনাকাল : ২৩/৪/২০২১
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 1  Europe : 25  France : 1  Germany : 9  Hungary : 1  India : 148  Ireland : 1  Japan : 1  
Netherlands : 1  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 20  Taiwan : 1  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 158  Vietnam : 9  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 1  Europe : 25  
France : 1  Germany : 9  Hungary : 1  India : 148  
Ireland : 1  Japan : 1  Netherlands : 1  Romania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 20  Taiwan : 1  Turkey : 1  
Ukraine : 2  United Kingdom : 12  United States : 158  Vietnam : 9  
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এই প্রকৃতির মুক্তি by Musa Islam shuvo is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮০০
  • প্রকাশিত অন্যান্য লেখনী